দুবাই যেতে পারলেন না আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। সোমবার দুবাই যাবার প্রাক্কালে বুয়েন আয়ার্স বিমানবন্দর পুলিশ সাবেক এই সুপারস্টারকে আটকে দেয়। দিয়েগো ম্যারাডোনার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।
ম্যারাডোনার দীর্ঘদিনের আইনজীবী দিয়েগো মোরলা বলেছেন, 'ঘটনাটি খুবই আকস্মিক। আর্জেন্টিনা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দর পুলিশ জানিয়েছে দিয়েগোর পাসপোর্ট চুরি হয়েছে এই মর্মে তাদের কাছে রিপোর্ট আছে। অথচ ম্যারাডোনার হাতে তখন পাসপোর্ট ছিল।'
মোরলা ইঙ্গিত দিয়েছেন এই ধরনের পরিস্থিতিতে রিপোর্টটি মিথ্যা প্রমাণের বিষয়টি সামনে চলে এসেছে। পুরো ঘটনায় বেশ বিস্মিত হয়েছেন ম্যারাডোনা। তবে গত মাসে নতুন আর্জেন্টাইন সরকারের সমালোচনা করার পরেই এই ধরনের ঘটনা সামনে আসলো কিনা সে ব্যাপারে স্বয়ং ম্যারাডোনাই সংশয় প্রকাশ করেছেন।
ইত্তেফাক/আরএ