পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর অর্পণ মন্ডল (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বাড়ির পাশ্ববর্তী একটি খাল ঘেঁষা জমিতে তার লাশ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার সোনারঘোপ গ্রামের উজ্জ্বল মন্ডলের শিশু ছেলে সোমবার দুপুরে সকলের অগোচরে বাড়ির পাশের ওই খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে ওই খাল ঘেঁষা জমিতে তার লাশটি পাওয়া যায়।
উল্লেখ্য, নদীর জোয়ার-ভাটায় খালের পানি কখনো বাড়ে বা কমে। বেড়ে গেলে পানি খাল ঘেঁষা জমি প্লাবিত হয়।
ইত্তেফাক/এএসএমইউ