ঝিনাইদহে বিভিন্ন মামলার ৩৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শৈলকুপায় সাতজন, হরিণাকুন্ডুতে পাঁচজন, কালীগঞ্জে চারজন, কোটচাঁদপুরে দুইজন, জেলা সদরে আটজন ও মহেশপুরে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ