গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ছয় জেলের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ