যশোরের চৌগাছা উপজেলায় পানিভর্তি বালতিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ইভা চৌগাছা পৌর এলাকার ইছাপুর গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইভা খেলনা দিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে খেলনাটি পানিভর্তি বালতিতে পড়ে যায়। এ সময় শিশু ইভা খেলনাটি বালতির পানি থেকে তুলতে চেষ্টা করে। এক পর্যায়ে বালতির পানিতে সে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়নি।
ইত্তেফাক/এএসএমইউ