সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মী রয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানায় ১৭ জন, কলারোয়া থানায় ছয়জন, তালায় পাঁচজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ