যশোরের ঝিকরগাছা থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঝিকরগাছা উপজেলার কাটাখাল থেকে তার লাশ করা হয়। কাটাখাল কপোতাক্ষ নদের সঙ্গে সংযুক্ত।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম বলেন, লাশটি কাটাখালের স্লুইচ গেটে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- তিন-চার দিন আগে ওই যুবককে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি