ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে কলকাতা-বেনাপোল-খুলনা রুটে পরীক্ষামূলক দুটি যাত্রীবাহী মৈত্রী বাস কলকাতা থেকে যাত্রা করে পেট্রাপোল হয়ে বিকাল সাড়ে ৫টায় বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বাসটি বেনাপোল বন্দরে এসে পৌঁছানোর পর চেকপোস্ট-কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টার দিকে বাসটি খুলনার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে যশোর সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে চা-চক্রে বসবে এ প্রতিনিধি দলটি।
IMG0
ইতিপূর্বে এই রুটে ঢাকা-কলকাতা, ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-কলকাতা-ত্রিপুরার মধ্যে যাত্রীবাহী বাস ও আমদানি পণ্য পরিবহনের ট্রানজিট চালু হয়েছে।
এ ছাড়া ভারতের সঙ্গে ঢাকা-দর্শনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলছে। খুব দ্রুত চলবে খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী ট্রেন।
ইত্তেফাক/ইউবি