রুয়েটে নতুন দুটি বিভাগ খোলা হচ্ছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি নতুন বিভাগ খোলা হচ্ছে।
 
বিভাগ দুটি হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ এবং ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
 
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দুটি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এ দুটি বিভাগে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
 
ইত্তেফাক/ইউবি