চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিঞ্চুপুর ব্রিজের নিচ থেকে মঙ্গলবার বিকালে অজ্ঞাত (৩২) যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বিকাল ৪টার দিকে উপজেলার বিঞ্চুপুর গ্রামে মাঠের ব্রিজের নিচে কৃষকরা যুবকের লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, হত্যার কারণ জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি