কুর্মিটোলা হাসপাতালে আগুন

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুন লেগেছে।
 
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি কক্ষে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।
 
বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান তিনি।
 
আগুনে এখনও কারও দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
 
পঞ্চম তলার ওই কক্ষটি ‘স্টোর রুম’হিসেবে ব্যবহার হচ্ছিল জানিয়ে মিজানুর বলেন, হাসপাতালের ওই তলায় কোনো রোগী নেই। বিডিনিউজ।