কাউখালীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের কাউখালীতে বিথী  আখতার নামের এক স্কুলছাত্রী (১২) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
 
মঙ্গলবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় নিজ বাসায় আত্মহত্যা করে ওই ছাত্রী। সে কাউখালী সদর ইউনিয়নের বড়বিড়াল জুড়ি গ্রামের আমীর আলী খন্দকারের মেয়ে।
 
কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, রাতে বিথীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। বিথীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে।
 
ইত্তেফাক/এএন