এলিগ্যান্ট মার্কেটের ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আজ বুধবার সিলেট নগরীতে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া গতকাল সোমবার এ তথ্য জানান।
এদিকে হামলায় নিহত ব্যবসায়ী আজির মিয়া হত্যায় জড়িত সন্দেহে ট্রাক শ্রমিক নেতা বেলাল আহমদকে পুলিশ গতকাল সোমবার গ্রেফতার করার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকরা। পরে সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-দক্ষিণ) গ্রেফতারের বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।