মীর কাসেম আলীর রায়ের কপি কাশিমপুর কারাগারে

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের রায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছেছে। 
 
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে রিভিউ আবেদন খারিজ সংক্রান্ত রায়ের কাগজ পৌঁছে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পৌঁছেছে। নিয়ম অনুযায়ী আজ বুধবার মীর কাসেম আলীকে তা পড়ে শোনানো হবে এবং তার কাছে জানতে চাওয়া হবে- তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না?
 
এর আগে মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
 
 
 
ইত্তেফাক/কেকে