শহীদ কাদরীর লাশ ঢাকায়

 
প্রয়াত কবি শহীদ কাদরীর লাশ ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে কবির লাশবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
 
এর আগে ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার স্ত্রী নীরা কাদরী, কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি ঢাকায় পৌঁছান।
 
বিমানবন্দরে তাদের সঙ্গে কবির লাশ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
 
কবির লাশ প্রথমে তার ভাইয়ের বাসায়, তারপর বাংলা একাডেমিতে, সেখান থেকে শহীদ মিনারে নেয়া হবে বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে