দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে পা টিপিয়ে বিপাকে পড়লেন ভারতের ছত্তিশগড়ের এক সরকারি স্কুলের ইংরেজি শিক্ষক। শিক্ষকের পা টিপে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ঘটে বিপত্তি।
অভিযুক্ত শিক্ষকের নাম অনুপ মিঞ্জ। ছত্তিশগড়ের জাশপুরের টুমলা হাই-স্কুলের ইংরেজির শিক্ষক তিনি।
WATCH: Class 10th students give foot massage to Govt school teacher in Jashpur(Chhattisgarh) (27.8.16)https://t.co/bTzxBu3YQN
— ANI (@ANI_news) August 30, 2016
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপ মাটিতে উপুড় হয়ে শুয়ে রয়েছেন। আর তিন ছাত্র মিলে তার ঘাড়, পিঠ ও পা টিপে দিচ্ছে।
খাতা দেখার নাম করে স্টাফরুমে দশম শ্রেণীর তিন ছাত্রকে অনুপ ডেকে পাঠান। খাতা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ছাত্রদের বলেন তার গা-হাত-পা টিপে দেওয়ার জন্য। স্টাফরুমে অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন সে সময়ে। সেই গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
IMG0
ওয়ান ইন্ডিয়ার খবরে প্রকাশ, সম্ভবত ভিডিওটি এক মাস আগেকার। তবে সম্প্রতিই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ইত্তেফাক/এএম