লাফিং গ্যাসে মারা যাওয়া সিডনির নবজাতকের সৎকার সম্পন্ন

 
সিডনির এক হাসপাতালে ভুল করে অক্সিজেনের বদলে নবজাতক এক শিশুকে লাফিং গ্যাস দেয়ার কারণে মারা যাওয়ার পর অবশেষে সেই শিশুটির সৎকার কাজ সম্পন্ন হল। যদিও নবজাতক শিশুদের  সৎকার করার নিয়ম নেই, কিন্তু শিশুটির মা-বাবার অনুরোধে তার সৎকার প্রক্রিয়া করা হয় এবং তা শেষে শিশুটির লাশ পুড়িয়ে ফেলা হয়।
 
এদিকে সিডনিতে অপর এক হাসপাতালে গত বছর তোয়ালে পরিবর্তন হওয়া দুটি শিশু আদল-বদল হয়ে যায়। এ বছর সিডনির হাসপাতালে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটার পর বিরোধী দল লেবার পার্টি নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী জিলিয়ান স্কিনারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বাস্থ্য খাতের ওপর জনগণের আস্থা পুনঃ স্থাপনের জন্য তার পদত্যাগ জরুরি।
 
এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ