দিন প্রতি ৬০ থেকে ৮০ লাখ রুপি উপার্জন কপিলের!

হাসলে বাড়ে আয়ু, আর হাসালে বাড়ে পকেটের পরিধি! ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার রোজগারের বহর শুনলে সে কথা বিশ্বাস না করে উপায় কি! এই কমেডিয়ানের দৈনিক রোজগার ৬০ থেকে ৮০ লাখ রুপি! মানে, মাসে প্রায় ৩.৬ কোটি থেকে ৬.৪ কোটি রুপি! 
 
বলিউড লাইফ ডটকমের খবর অনুযায়ী, ‘কমেডি নাইটস উইথ কপিল'-এর প্রত্যেক এপিসোডের জন্য ৪০ লাখ রুপি পেতেন কপিল। আর সেই সূত্রেই ২০১৪ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কপিলের রোজগারের পরিমাণ।
 
এছাড়াও আজকাল একা কোন শো হোস্ট করার জন্য ৭৫ লাখ রুপি দাবি করছেন কপিল। টেলিভিশনে নিজের শো ছাড়াও নিজের দেশ ও দেশের বাইরে বিভিন্ন শো করেন কপিল ও তার সঙ্গীরা। আর তার পারিশ্রমিক প্রায় এক কোটি রুপি।
 
এখানেই শেষ নয়‚ বেশ কয়েকটি দেশি-বিদেশি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কপিল এখন পরিচিত মুখ। ওএলএক্স, পলিবাজার, মাইক্রোম্যাক্স-এর মতো ব্র্যান্ড এখন কপিলের ঝুলিতে। 
 
২০১৪ সালে হোন্ডা মোবিলিও-এর অ্যাড শুট করার জন্য কপিল পেয়েছিলেন সাড়ে চার কোটি রুপি। এ বছরের জুন মাসে হিউ জ্যাকমানের মতো তারকাকে সরিয়ে মাইক্রোম্যাক্সের মূল মুখ হয়ে উঠেন কপিল।
 
ইত্তেফাক/এএম