ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মণ মাছ জব্দ

ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০ মণ মাছভর্তি একটি পিকাপ ভ্যান জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
বুধবার জেলার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত মাছের মধ্যে শিং-চিংড়ি ও রুই-কাতলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ রয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া-১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাছভর্তি পিকাপ ভ্যানটি জব্দ করা হয়। পরে ট্রানজিট ক্যাম্পে নিয়ে গিয়ে নিলামের মাধ্যমে এসব মাছ ১৭ লাখ টাকায় বিক্রি করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ