ইয়াবা ব্যবসার মূল হোতা গ্রেফতার কক্সবাজারে

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ শনিবার সাবেক সেনা সার্জেন্ট ফিরোজ আলমকে (৪৪) গ্রেফতারের পর এ সিন্ডিকেটের অন্যতম হোতা তারেককে (২৫) গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তারেক কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
 
পুলিশ জানায়, ফিরোজ আলমের দেয়া তথ্যে তারেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার ও চট্টগ্রাম থেকে মাদক এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
 
ইত্তেফাক/এএসএমইউ
 
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ জানান, তারেক কক্সবাজার এলাকার একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য।