চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক হাজার এক শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এরা হলেন, টেকনাফ উপজেলার নাজির পাড়ার মো. ফিরোজ (২৫) ও একই এলাকার বাসিন্দা ছকিনা খাতুন (৫০)।
বুধবার সকালে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন থানা গেটস্থ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই যাত্রীর দেহে তল্লাশি চালালে এসব ইয়াবা পাওয়া যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান পিপিএম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ