স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মীর কাশেমের ফাঁসির রায় কার্যকর করা হবে।
বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী তাদের জীবন দিয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধ করেছে। নিরাপত্তা বাহিনী দেশপ্রেম ও পেশাদারিত্ব দিয়ে মানুষের বন্ধু হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকে দেশবাসী আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও চলছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) এটি এম আব্দুল ওয়াহ্হাব, ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, সংরক্ষিত নারী এমপি কামরুল লায়লা জলি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি