মোহাম্মদপুরে শিশুকর্মীর পায়ুপথে বাতাস

 
রাজধানীর মোহাম্মদপুরে মেঘলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আরন (১১) নামে শিশু কর্মচারীর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে পশ্চিম কাটাসুর এলাকায় এ ঘটনা ঘটে। আরনের সহকর্মী মিন্টু ও সাদ্দাম জানায়, বিকেলে শরিফুল ও আরনকে ওয়ার্কশপে রেখে বাসায় যায় তারা। এরই মধ্যে শরিফুল জোর করে বায়ু মেশিনের পাইপ আরনের পায়ুপথে দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আরনের পেট ফুলে যায়। পরে তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।