জি সিরিজের জমজমাট ঈদ অ্যালবাম প্রতি ঈদের মত এবারো জি সিরিজ এবং অগ্নিবীণা থেকে প্রকাশিত হতে যাচ্ছে বেশকিছু নতুন অ্যালবাম। এরই মধ্যে বেশিরভাগ অ্যালবামের কাজ শেষ, বাকিগুলোতে চলছে প্রচ্ছদ অঙ্কনের শেষ মুহূর্তের আঁকাআকি।
‘সৈয়দ আবদুল হাদি, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরদের মত লিজেন্ডারি শিল্পীদের নতুন গান যেমন শুনতে পাবেন ‘নক্ষত্রের ফুল’ অ্যালবামে, তেমনি ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন লায়লার প্রথম অ্যালবাম ‘আমার কুঞ্জে’ও হাতে পাবেন শ্রোতারা। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং ব্ল্যাকের নতুন অ্যালবাম রিলিজ হচ্ছে এই ঈদেই। পাশাপাশি আসবে নতুন ব্যান্ড সমুদ্র’র প্রথম অ্যালবাম ‘সমুদ্রের গান’ ও স্কেয়ারক্রো ব্যান্ডের অ্যালবাম। থাকছে এফ এ সুমনের নতুন অ্যালবাম ‘তোর লাগিরে’ এবং হাসান চৌধুরীর ‘ভালোবাসার গল্প’।
এপার বাংলার সঙ্গে থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান’- ঈদ অ্যালবামগুলো সম্পর্কে এভাবেই জানালেন জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। জি সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিতব্য অন্যান্য অ্যালবামগুলো হল- ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড অ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড অ্যালবাম, তারেকের অ্যালবাম, মিক্সড অ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনক চাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং এর গান’ (সন্দীপন, বেলি, মুন সুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহ’র অ্যালবাম ‘…’, আনমনে (আহমেদ মাসুম), ফিরে এসো মধুমিতা (মামুন জাহান), তোমার কাছে যাবো (ওয়াসিম পাগলা), দূরে গেলে (এম আর হেলাল), আল্লাহ্ নামের বীজ বুনেছি (মোহাম্মদ খালেদ হোসেন), অনেক কথা বলেছিলেম (মিরা মণ্ডল), এ গান আমার শ্রাবনে শ্রাবনে (লুবা), হৃদয়ে হৃদয় বেঁধেছি (শায়লা সাব্রিন পলি)।
নতুন নতুন এই গানের অ্যালবামের পাশাপাশি জি সিরিজ থেকে প্রকাশিত হবে বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি এবং বাংলা চলচ্চিত্রের ভিডিও সিডি (সুইট হার্ট, (মীম, বাপ্পি, রিয়াজ,) জোর করে ভালোবাসা হয়না (শাকিব খান, অপু বিশ্বাস ), সীমাহীন ভালোবাসা (পরি মনি, আনিসুর রহমান মিলন, জায়েদ খান ), ব্ল্যাক মানি (মৌসুমি হামিদ, সায়মন, কেয়া)। সিডি, ডিভিডি ছাড়াও জি সিরিজ এবং অগ্নিবীণা থেকে প্রকাশিত অ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জি বিডি ডট কম এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখতে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি সিরিজ মিউজিক এবং জি সিরিজ মুভিজ এ। আগামি ৫ সেপ্টেম্বর একটি প্রকাশনা উৎসবের মাধ্যমে অ্যালবামগুলোর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএসএ