রাজধানীর আফতাব নগরের ঝিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিব পিয়ান অনিক (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত অনিকের বাসা রামপুরার বনশ্রী এলাকায়। সে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণিতে পড়তো।
এ বিষয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে ঝিলে গোসল করতে নেমেছিল। অনিক সাঁতার জানত না। এক পর্যায়ে অনিক ডুবে গেলে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত করতে চাইছেন না। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি জলিল।
ইত্তেফাক/এসএস