‘প্রাণভিক্ষার ব্যাপারে মীর কাসেমকে ফের জিজ্ঞাসা করা হবে’

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, মীর কাসেম আলী প্রাণভিক্ষার ব্যাপারে কিছুটা সময় চেয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে ফের জিজ্ঞাসা করা হবে।
 
বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে কারা ফটকের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
 
এ সময় অন্যদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার  মো. মিজানুর রহমান, কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার, কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক ও জেলার নাশির আহমেদ প্রমুখ
 
তিনি বলেন, যেহেতু মীর কাসেম সাহেব এই কারাগারে আছেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্যই কারাগারে আসা। এখানকার লাইটিং থেকে শুরু করে সব কিছু পর্যাপ্ত আছে কি না তাও দেখতে এসেছি। 
 
আইজি প্রিজন বলেন, স্বাভাবিকভাবে মারসি পিটিশনের করার জন্য কিছু যৌক্তিক সময় ওনাকে দিতে হবে। বৃহস্পতিবার সকাল বেলা তাকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে ওনা অবস্থাটা বুঝতে পারব।
 
ইত্তেফাক/ইউবি