বিদায় শোয়াইনস্টাইগার

 
কালের সেরা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার বিদায় জানালেন জাতীয় দলকে। জার্মান অধিনায়ক হিসেবে অথবা দলটির সাদা জার্সি গায়ে আর দেখা যাবে না এই অসাধারণ মিডফিল্ডারকে। ক্যারিয়ারের শেষ ম্যাচে জাতীয় দল ফিনল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ২-০ গোলে, কিন্তু হারিয়েছে তাদের সদ্য বিশ্বকাপ জয়ী দলের সফলতম এক খেলোয়াড়কে।
 
গত ১২ বছর ধরে জার্মানের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ১২১ ম্যাচ খেলে বিদায় নিলেন ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা এই তারকা। মনশেনগ্লাডবাখের ব্রুসিয়া পার্কে বুধবার রাতে ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের আলিঙ্গনে আবদ্ধ হন শোয়াইনস্টাইগার। আবেগঘন বিদায়ের দিনে চোখের পানি ধরে রাখতে পারেননি ৩২ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
 
ইউএস সকার ওয়ে'র পরিসংখ্যান অনুসারে জাতীয় দলের জার্সি গায়ে শোয়াইনস্টাইগার গোল করেছে ২৪টি।
 
বিদায়ের দিন জার্মান অধিনায়ক বলেন, আমি আসলে এতটা ভালবাসা প্রত্যাশা করিনি। তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানে এসেছেন এটা অনেক বড় বিষয় আমার জন্য। আপনাদের জন্য খেলাটা আমার কাছে গর্বের। আপনারা সবাই দেখেছেন, এটি কিভাবে আমায় প্রভাবিত করেছে। আমি প্রতিটি মূহুর্ত উপভোগ করতে চেয়েছি। কিন্তু এটা এতটা ভালবাসায় পূর্ণ হবে বলে আশা করিনি।'
 
মাঠ ছেড়ে যাওয়ার পর টুইটারে তিনি লেখেন, 'এ সবকিছুর জন্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক সম্মানের।' ইউএস সকার ওয়ে ও গোল ডটকম।
 
ইত্তেফাক/আরএ