চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলাটিমের ২ সদস্য আটক

 
চট্টগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
 
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ জানান, বুধবার রাতে নগরীর বাকলিয়া থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র নিজামুদ্দিন (২২) ও গার্মেন্ট কর্মী রোকনউদ্দিন (২২)।
 
 
ইত্তেফাক/কেকে