বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে তার অভিনীত ‘বেওয়াচ’ ছবিটি মুক্তি অপেক্ষায়। এতে আরো অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও জ্যাক এফরন।
পশ্চিমা দেশে এই বলিউড অভিনেত্রীর ক্যারিয়ার এখন বেশ ভাল পর্যায়ে থাকায় গুঞ্জন উঠেছে তিনি নাকি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভারতে প্রায় মাসখানেক থাকার পরও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি প্রিয়াঙ্কা। আর এতেই গুঞ্জনটি আরো বেশি ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি হলিউডের একটি ট্যবলয়েডে বলা হয়েছে, সেখানে বলিউডকে বিদায় জানাতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। হলিউডে ক্যারিয়ার পাকাপোক্ত করতে পাঁচ বছরের জন্য লস অ্যঞ্জেলসে পাড়ি জমাবেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়া্ঙকা সবকিছুই ভাল যাচ্ছে। আগামসী পাঁচ কছরের জন্য সে লস অ্যাঞ্জেলসে থাকবেন। তবে এটি নির্ভর করছে ‘কোয়ান্টিকো ২’ এর শুটিংয়ের উপর। সে বলিউড থেকে ছবির প্রস্তাব পাচ্ছে। কিন্তু সেগুলো তার তেমন পছন্দ হয়নি। লস অ্যাঞ্জেলসে প্রিয়াঙ্কা একটি ফ্ল্যাট কিনেছেন। তাই তার সেখানে থাকতে কোনো সমস্যা নেই।
অবশ্য ভক্তদের আশ্বাস করেছেন প্রিয়াঙ্কা। টুইটারে তিনি লিখেছেন, মাঝে মাঝে সত্যিই এমন সুসংবাদ শুনে আমার ঘুম ভাঙে! আমি ‘কোয়ান্টিকো’র শুটিং করছি নিউইয়র্কে তবে আমার বাড়ি মুম্বাইতেই। লস অ্যাঞ্জেলস নয়!
ইত্তেফাক/এএসএস