কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আহসান হাবিব (৩২) উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাশই গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এ সময় আহসান হাবিব বিষয়টি মীমাংসার জন্য যায়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহসান হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা উদ্ধার করে রাতে সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হবে।
ইত্তেফাক/এএসএমইউ