চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৯৮

 
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯৮ জনকে আটক করা হয়েছে। পুলিশের একাধিক টিম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করে। 
এ ছাড়া অভিযানে ৯ হাজার ৮৮০ পিস ইয়াবা, ২৩০ লিটার মদ ও সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার সকালে নগর পুলিশের গোয়েন্দা শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৪ জন, সিআর মামলায় ২২ জন ও সাজা পরোয়ানামূলে ৫ জন। 
 
এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের কারণে ৩৩৫টি মামলা রুজু করা হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১২৫টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি। 
 
 
ইত্তেফাক/কেকে