বিদ্যুৎ প্রতিমন্ত্রী:

সাড়ে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প গ্রহণ

 
দেশের তিনটি বিদ্যুৎ উৎপাদন অঞ্চল থেকে আরো সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প গ্রহণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 
 
অঞ্চল তিনটি হলো—নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বিদ্যুৎ উৎপাদন অঞ্চল, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর বিদ্যুৎ উৎপাদন অঞ্চল  ও খুলনা জেলার গোয়ালপাড়ার বিদ্যুৎ উৎপাদন অঞ্চল।
 
নসরুল হামিদ বলেন, তিনটি বিদ্যুৎ উৎপাদন অঞ্চলে তিন হাজার একর জমি রয়েছে। এব অঞ্চলে আরো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। সব মিলিয়ে এসব অঞ্চল থেকে আরো সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
 
তিনি বলেন, নতুন কেন্দ্রগুলো দুই ধরনের জ্বালানির মাধ্যমে চলবে। ভবিষ্যতে দেশে যে গ্যাস উৎপাদন হবে, তা থেকে আর বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হবে না। এর পরিবর্তে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করা হবে। 
 
ইত্তেফাক/এএসএস