মাটিরাঙায় যৌতুক, মাদক ও জঙ্গিবিরোধী শপথ

মাটিরাঙায় নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গোমতি ইউনিয়ন পরিষদ হলরুমে রামগড় তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন।
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কথা জনগণকে জানাতে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান তিনি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় তথ্য অফিসার মো. আতাউর রহমান।
 
মিস রুনু আকতারের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় মাটিরাঙা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, ইউপি সদস্য কাজী জাফর আহাম্মদ, মো. শাহজাহান সিরাজ, নারী সমাজকর্মী রোজি আকতার বক্তব্য রাখেন।
 
দিনব্যাপী কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম ও বেসরকারি সংসার কর্মীসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে নিজেকে ও সমাজকে সম্পৃক্ত রাখার প্রত্যয়ে অংশগ্রহণকারীদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।