জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার হতে ২৮ নভেম্বর সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর হতে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
২৪ নভেম্বর ক ইউনিট, ২৫ নভেম্বর খ ইউনিট, ২৬ নভেম্বর গ ইউনিট, ২৭ নভেম্বর ঘ ইউনিট এবং ২৮ নভেম্বর ঙ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০(ছয়শত) টাকা প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান জানান, ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ প্রদান করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ