বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ঝড়ের কবলে ট্রলার ডুবিতে নিহত সাত বাংলাদেশি জেলের লাশ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশগুলো ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে।
এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি লাশগুলো গ্রহণ করেন।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, লাশগুলো গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি