বড়াইগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পিওভাগ গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলো- পিওভাগ গ্রামের মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (০৩) ও ময়েনউদ্দিনের ছেলে মহররম আলী (০২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির বাইরে খেলা করছিল। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পান। পরে প্রতিবেশীরা তাদের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি