উখিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, র‌্যাবের অভিযান

কক্সবাজারের উখিয়া উপজেলার গভীর জঙ্গলে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী জঙ্গলে অভিযান শুরু করে র‌্যাব।  অভিযান চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নাজির হোসেন ও খুনি কাসেম। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত অভিযান চলছিল।
 
 
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/ইউবি