লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহুবর রহমান উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়া পাড়া এলাকার নজু প্রামাণিকের ছেলে।
বিজিবি জানায়, ওই সীমান্ত এলাকায় ২০/২২ জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত বিএসএফ ১০০ ব্যাটালিয়নের সাতভান্ডারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় বাড়ি আনার পথে মৃত্যু হয় মহুবর রহমানের।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ