দীপিকা পাডুকোন ও প্রিয়াংকা চোপড়ার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের। হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসাহিত ছিলেন বলিউডের 'নীরজা'। আর তাই তার নতুন হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ’র সঙ্গে একটি চুক্তি সই করেছেন সোনম। আর সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউড ছবিতে কাজ করতে চলেছেন অনিল-কন্যা।
বৃহস্পতিবার টুইট করে এ কথা জানান সোনম। টুইটে তিনি বলেছেন, 'ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি সই করে 'ভীষণ আনন্দ' পেয়েছি।'
ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি হলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এর আগে চুক্তি সই করেছে। সেই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল ডগলাস, ড্যানিয়েল র্যাডক্লিফের মতো হেভিওয়েট তারকারা। এবার সেই তালিকায় নতুন যুক্ত হলেন বলিউড-কন্যা সোনম।
ইত্তেফাক/এএম