লক্ষ্মীপুরে ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুর সদর উপজেলার ব্যাংক কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত পলাশ চন্দ্র সাহা ব্যাংক এশিয়ার চাটখিল শাখার ম্যানেজার।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের ভুপাল চন্দ্র সাহার ছেলে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে পলাশ চাটখিল থেকে বাড়ি ফিরছিলেন। বিজয়নগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা  জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। তার শরীরে ধারালো অস্ত্রের চারটি জখম রয়েছে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত  করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ