আশুলিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 
আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আমান স্পিনিং কারখানার পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়রা ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
 
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
 
 
ইত্তেফাক/কেকে