নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের একটি বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, লাশটি আনুমানিক ৯/১০ দিন ধরে বিলে পড়ে ছিল।
সেনবাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশের শরীরে পচন ধরায় শরীরের কোথাও আঘাতের চিহ্ন স্পষ্ট করা যায়নি।
ইত্তেফাক/এএসএমইউ