দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যক্রম দেশে বিদেশে প্রশংশিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ইউএনডিপি’র যৌথ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন। ২০১৬ থেকে ২০২০ সালের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনা খসড়া প্রণয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ শুক্রবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
মায়া কর্মশালায় আরো বলেন, বজ্রপাতের চেয়েও ভূমিকম্পের ভয়াবহতা বেশি। বজ্রপাতে গত পাঁচ বছরে যতজন মানুষ মারা গেছেন, ভূমিকম্প হলে একবারেই তার চেয়ে বেশি মানুষ মারা যাবে। সেই সঙ্গে সম্পদের ক্ষয়-ক্ষতি হবে। তাই ভূমিকম্প বিষয়ে সকলকে সচেতন হতে হবে।