রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রাপলিটন পুলেশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযানে মুরাদ নামে এক জঙ্গি সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের গুলিতে রূপনগর থানার ওসি মোমিনুর রহমান, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও একজন এএসআই আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রূপনগরের দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশের অন্তত ২’শ সদস্য ঘিরে রেখেছে।
অভিযানে কী ধরনের ঘটনা ঘটেছে এ ব্যাপারে ঢাকা মেট্রাপলিটন পুলেশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাতে ওই বাসাতে পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে। এরপর দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। তাদের মধ্যে আহত তিন পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে ....
ইত্তেফাক/এমআই