বান্ধবীকে নিয়ে অবসর যাপনে বোল্ট

রিও অলিম্পিক শেষ হয়েছে প্রায় ১৫ দিন। ট্রিপল ট্রিপল রেকর্ড করার পর অলিম্পিক থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
 
আর এই ছুটির সময়টা তিনি কাটাচ্ছেন বান্ধবী কেসি বেনেটের সঙ্গে। এর আগে কখনোই প্রেমিকাকে নিয়ে এতটা প্রকাশ্যে আসেননি জ্যামােইকান স্প্রিন্টার।
২ বছর ধরে কেসির সঙ্গে বোল্টের সম্পর্ক। তবে অলিম্পিকের আগেও তার নামটা রেখেছিলেন গোপনে।
 
বোল্ট তাকে তার ফার্স্ট লেডি মানেন। বিয়েও করতে চান। সোশাল মিডিয়া স্ন্যাপচ্যাটে কেসি তার প্রোফাইলে একটি ছবি পোস্ট করলেন। সেখানে সুটকেসের ওপর পা। পাশে আরেক জোড়া পা। পুরুষ। কোথাও যাচ্ছেন। কিন্তু চেহারার ছবি নেই। ক্যাপশন ছিল 'আউট'।
 

#UsainBolt going on #baecation with his GirlFriend #kasibennett

A video posted by Caribbean Source (@caribbeansource) on Sep 2, 2016 at 11:55am PDT

এরপর নিজের স্ন্যাপচ্যাট প্রোফাইলে বোল্ট দুটি পোস্ট দেন। তাতেই সব পরিস্কার। বোল্ট পোস্ট করলেন একটি ছবি। বিমানে তিনি ও কেসি বসে আছেন পাশাপাশি। উপভোগ করছেন বেশ। সেখানে ছবির ক্যাপশন,এবার শুরু । জ্যামাইকা স্টার
 
ইত্তেফাক/এমএইচ