যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হারমেইনের আঘাতে একজন নিহত হয়েছেন। এছাড় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সেখানে তিন লাখের বেশি বাড়ি ও অফিস বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনের কারণে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা করা হয়েছে।
রয়টার্স বলছে, হারিকেনটি এখন নর্থ ক্যারোলিনার দিকে এগিয়ে যাচ্ছে।
IMG0
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, হারমাইনের প্রভাবে ফ্লোরিডার সেডার কি শহরে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে রেকর্ড সাড়ে নয়ফুট বেশি উপরে উঠে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হারিকেনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ফ্লোরিডার স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে। নিহত ব্যক্তি তার তাঁবুতে শুয়ে থাকার সময় গাছ পড়ে তার মৃত্যু হয়।
IMG1
ফ্লোরিডা ও জর্জিয়ায় আঘাত হানার পর খানিকটা দুর্বল হয়ে হারমাইন সাউথ ক্যারোলিনায় আঘাত হানলে সেখানকার অধিকাংশ রাস্তা প্লাবিত হয়, অসংখ্য গাছ ভেঙে পড়ে এবং বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঝড়টি আটলান্টিক সাগরের সংস্পর্শে শক্তি সংগ্রহ করে আবারও হারিকেনে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
ধারণা করা হচ্ছে, ঝড়টি রবিবার নিউ ইয়র্ক অতিক্রম করবে।
ইত্তেফাক/এএসএস