কেরানীগঞ্জে মাইক্রোবাস খাদের পানিতে, ২ শিশুর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
 
শনিবার সকালে উপজেলার শাপ্তা এলাকার ক্রাউন মেলামাইন কারখানার সামনে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো, কেরানিগঞ্জের বেলনা এলাকার শাওন (০৬) ও শাহিন (০৪)।
 
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ওই কারখানার সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিংহ ভাগই খাদের পানিতে তলিয়ে যায়। এতে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
 
কেরানিগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহরম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ