সাতক্ষীরায় বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন, কলারোয়ায় পাঁচজন, তালায় দুইজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
.
ইত্তেফাক/এএসএমইউ