অস্ট্রেলিয়ার প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃত্যু

অস্ট্রেলিয়ার প্রবীণতম টেস্ট ক্রিকেটার লেন ম্যাডকস আর নেই। শুক্রবার ৯০ বছর বয়সে সাবেক এই উইকেটক্ষক মৃত্যুবরণ করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
 
১৯৫৪-১৯৫৬ সালের মধ্যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাডকস অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেলেছেন। ১৯৭৭ সালে ইংল্যান্ড সফরে তিনি অস্ট্রেলিয়া দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। টেস্ট ছাড়াও তার ঝুলিতে আছে ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা। এই ম্যাচগুরোতে তিনি ভিক্টোরিয়া ও তাসমানিয়াকে প্রতিনিধিত্ব করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ছিলেন ভিক্টোরিয়ার ক্রিকেট এসোসিয়েশনের বোর্ড পরিচালক।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লেনের অবদান অনস্বীকার্য। খেলোয়াড় ও সংগঠক হিসেবে সে নিজেকে দারুণভাবে প্রমান করেছে। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ