কুমিল্লা মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার এলাকার রামচন্দ্রপুর বাজারে জেলা পরিষদের প্রায় কোটি টাকা মূল্যের সম্পত্তি অবৈধভাবে দখল করেছে স্থানীয় একটি চক্র।
শুক্রবার বিকেলে অস্থায়ী পাঁচটি দোকান ভাঙচুর ও উচ্ছেদ করে অর্ধশতাধিক দোকান ঘর নির্মাণের কাজ শুরু করে চক্রটি।
জানা গেছে, এরই মধ্যে টিন ও পাকা পিলারের স্থাপনকাজ সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় বাঙ্গরা থানা ও জেলা পরিষদের সহযোগিতা চাইলেও রহস্যজনক কারণে কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি।
ক্ষতিগ্রস্থ চা ব্যাবসায়ী সবুজ, পোল্ট্রি ব্যবসায়ী সামাদ ও পান দোকানদার সামাদ জানান, কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাওয়া হলেও আমরা কোন প্রকার সহযোগিতা পাইনি। এখন আমরা নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করছি।
সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মদ রাসেদা বেগম জানান, দখলকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।